South east bank ad

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ৫২

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ৫২
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগে ৫৯ জন, ওয়ারীতে ৭৯ জন, মতিঝিলে ৪৫ জন, তেজগাঁওয়ে ৬৬ জন, মিরপুরে ১৩৯ জন, গুলশানে ৪৪ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে দুজন রয়েছেন।

অভিযানকালে একটি রিভলভার, একটি চাপাতি, চারটি ককটেল, বিস্ফোরিত ককটেলের সাতটি অংশ, ১ হাজার ৩০৭ পিস ইয়াবা, ৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, একটি সেলাই রেঞ্জ, সাতটি মোবাইল ফোন, ৩২ হাজার ৯০০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
BBS cable ad