ডিএমপির অভিযানে গ্রেফতার ২৯৯, মামলা ৩২
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগে ১৯ জন,ওয়ারীতে ৩৭ জন, মতিঝিলে ২৬ জন, তেজগাঁওয়ে ৪৮ জন, মিরপুরে ৭৩ জন, গুলশানে ১৮ জন, উত্তরায় ৪৭ জন, গোয়েন্দা বিভাগে ৪ জন এবং এসআরইউ বিভাগে ৪ জন রয়েছেন।
অভিযানকালে চারটি অবিস্ফোরিত ও চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, চার বোতল তরল পেট্রোল, পেট্রোলভর্তি দুটি পলিথিনের গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


