খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাজধানীর খিলগাঁও থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তির নাম তামজীদ হাসান (২৪)। তিনি ছাত্রলীগের রমনা থানার বর্তমান সহসভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে খিলগাঁও থানা পুলিশের একটি দল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতার তামজীদ হাসানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


