South east bank ad

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮০, মামলা ৩৯

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮০, মামলা ৩৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগে ৭৮ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৪৯ জন, তেজগাঁওয়ে ৭৮ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ২৭ জন, উত্তরায় ২৫ জন এবং গোয়েন্দা বিভাগ ৬ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে দুটি ছুরি, দুটি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

BBS cable ad