South east bank ad

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল

 

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল করা হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলি, পদোন্নতি ও নতুন পদায়ন পেয়েছেন বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্যে তিনটি পদাতিক ডিভিশনে নতুন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) পদেও পরিবর্তন আনা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) পৃথক প্রজ্ঞাপন ও আদেশ থেকে এসব বদলি, পদোন্নতি ও পদায়নের তথ্য জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে আনসারের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট পদে পদায়ন করা হয়েছে। বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে তিনটি পদাতিক ডিভিশনের নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে মেজর জেনারেল সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে পদায়ন করা হয়েছে। ওই ডিভিশনের বর্তমান জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: