South east bank ad

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯৬২ মামলা

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯৬২ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৯৩৭টি গাড়ি ডাম্পিং এবং ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে ট্রাফিক বিভাগ।

ডিএমপি সূত্রে জানা যায়, ট্রাফিক রমনা বিভাগে ১৬৬টি, লালবাগ বিভাগে ১৬০টি, মতিঝিল বিভাগে ৪০৭টি এবং ওয়ারী বিভাগে ৫০২টি মামলা করা হয়েছে।

এ ছাড়া তেজগাঁও বিভাগে ২৩৪টি, মিরপুর বিভাগে ৮৬৭টি, উত্তরা বিভাগে ৬৭৪টি এবং গুলশান বিভাগে সর্বোচ্চ ৯৫২টি মামলা করা হয়েছে।

ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে পরিচালিত এসব অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়।

ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
BBS cable ad