South east bank ad

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন   |   দেশ

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন।

ডিবি সূত্রে জানায়, লালমাটিয়ার ১/১২ নম্বর সি ব্লকের একটি বাসায় থাকতেন মুনতারিন ফেরদৌস ডরিন। তার বাবা প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডরিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডরিনের আইডি পর্যালোচনা করে দেখা গেছে, তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট দিতেন। বিশেষ করে ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে তার আইডি থেকে একের পর এক উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছিল।

২০২৪ সালের মে মাসে কলকাতার নিউ টাউনের একটি বিলাসবহুল ভবনে নিহত হন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
BBS cable ad