ধানমণ্ডিতে আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে ৪ জনের মৃত্যু
রাজধানীর ধানমণ্ডির কাঁঠালবাগানের আবাসিক ভবনে আগুনের ঘটনায় দগ্ধ শামসুন্নাহার বেগম (৫০) মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজন মারা গেছেন।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ শামসুন্নাহার বেগম মারা যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর রাজধানীর ধানমণ্ডির কাঁঠালবাগানের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন।
তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ পাঁচজনের মধ্যে আব্দুর রহমান নামে একজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বাকি চারজনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।