South east bank ad

ঢাকায় নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ গ্রেপ্তার ৪৯৯

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

ঢাকায় নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ গ্রেপ্তার ৪৯৯
রাজধানীজুড়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ মোট ৪৯৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ডিএমপির নিয়মিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।

আকতার হোসেন জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ৫৯ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৪৫ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ১৩৯ জন, গুলশান বিভাগ ৪৪ জন উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ১ টি রিভলভার, ১ টি চাপাতি, ৪ টি ককটেল, ৭ টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ১৩০৭ পিস ইয়াবা, ৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১ টি সেলাই রেঞ্জ, ৭ টি মোবাইলফোন, ৩২৯০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
BBS cable ad