South east bank ad

যাত্রাবাড়ীতে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন   |   অন্যান্য

যাত্রাবাড়ীতে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম তোফায়েল আহম্মেদ (৩৪)। তিনি ভোলা জেলার চরফ্যাশন থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ভোলার চরফ্যাশন থানার উত্তর নাজিম উদ্দিন এলাকার বাসিন্দা।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার তোফায়েল আহম্মেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
BBS cable ad