শিরোনাম

South east bank ad

র‌্যাব-৩ এর অভিযানে পলাতক আসামি মোঃ রনি (রানা) গ্রেফতার

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ০১:১৮ পূর্বাহ্ন   |   র‍্যাব

র‌্যাব-৩ এর অভিযানে পলাতক আসামি মোঃ রনি  (রানা) গ্রেফতার
র‌্যাব-৩ এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে মাদক মামলায় ০১ বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ রনি @ রানা গ্রেফতার। 

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকা হতে মাদক মামলায় ০১ বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ রনি @ রানা, পিতা-মৃত নবাবচান, সাং-১৭১/৭ সিদ্দিক বাজার, থানা-বংশাল, ঢাকাকে ১০/১১/২০২২ তারিখ ১৩০০ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে। 

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
BBS cable ad