১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচন ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ আসনের মোট ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ এবং বাকি ৭০টিকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর-১৩ এসআরবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনী নিরাপত্তার অংশ হিসেবে গত ২৫ অক্টোবর থেকেই এসআরবি-১৩ সদস্যদের মোতায়েন করা হয়েছে, যারা ভোটের পরদিন ৩১ অক্টোবর পর্যন্ত মাঠে থাকবেন। নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে ছয়টি মোবাইল টহল দল ও দুটি স্ট্রাইকিং রিজার্ভ টহল দল এবং ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট। পাশাপাশি ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহারেরও প্রস্তুতি নেওয়া হয়েছে।
ভোটের আগে, ভোটগ্রহণের দিন এবং ভোট-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ ছাড়া নির্বাচনী নিরাপত্তার সার্বিক কার্যক্রম সমন্বয়ে চালু করা হয়েছে অপারেশনস কন্ট্রোল রুম। পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য আদান-প্রদান এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য ব্যবহার করা হবে নির্বাচন সুরক্ষা অ্যাপ। এসব ব্যবস্থার মাধ্যমে নির্বাচনী এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে বাহিনীটির।