শিরোনাম

South east bank ad

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে আগ্রহী রাশিয়া

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন   |   মন্ত্রী

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে আগ্রহী রাশিয়া
পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরে রাশিয়ার অর্থায়নে ২ থেকে ৫ লাখ মেট্রিক টন ধারণক্ষমতার গমের সাইলো নির্মাণের প্রস্তাব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। প্রস্তাবটি স্বাগত জানিয়ে সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া।

মঙ্গলবার (২৭ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে রাশিয়ার রাষ্ট্রদূত সরকার-টু-সরকার (জি টু জি) ভিত্তিতে বাংলাদেশে গম রপ্তানি এবং কক্সবাজারের মহেশখালীতে গমের সাইলো নির্মাণের প্রস্তাব দেন। জবাবে খাদ্যমন্ত্রী জমির অপ্রতুলতার কথা উল্লেখ করে বিকল্প হিসেবে পায়রা সমুদ্রবন্দরে সাইলো নির্মাণের প্রস্তাব দেন।

মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ২ লাখ মেট্রিক টন ধারণক্ষমতার সাইলো নির্মাণ করে পর্যায়ক্রমে তা ৫ লাখ মেট্রিক টনে উন্নীত করা যেতে পারে। এতে গম সংরক্ষণ ও সরবরাহব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে গম পরিবহন সহজ হবে।

প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাইয়ে রাশিয়ার রাষ্ট্রদূতকে পায়রা সমুদ্রবন্দর পরিদর্শনের আমন্ত্রণ জানান খাদ্যমন্ত্রী। রাষ্ট্রদূত এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

BBS cable ad