শিরোনাম

South east bank ad

গার্মেন্টস শিল্পের নিরাপত্তায় যৌথ উদ্যোগের আহ্বান ববি হাজ্জাজের

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন   |   মন্ত্রী

গার্মেন্টস শিল্পের নিরাপত্তায় যৌথ উদ্যোগের আহ্বান ববি হাজ্জাজের
ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর ও আদাবর এলাকায় গার্মেন্টস শিল্পের নিরাপত্তা জোরদার এবং শ্রমিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মালিক, পুলিশ প্রশাসন ও সংসদ সদস্যের কার্যালয়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার সন্ধ্যায় ধানমন্ডির একটি হোটেলে গার্মেন্টস ওনার্স গ্রুপ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ গুরুত্বারোপ করেন।

সভায় শিল্পাঞ্চলে চাঁদাবাজি, ছিনতাই ও কারখানাকেন্দ্রিক অপরাধ প্রতিরোধ, শ্রমিকদের নিরাপত্তা এবং তৈরি পোশাক কারখানার সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

নিরাপত্তা জোরদারে চারটি টহলযান ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ, ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশের টহল বাড়ানো এবং কারখানার প্রবেশপথ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি নজরদারি সম্প্রসারণের প্রস্তাব উঠে আসে।

এ ছাড়া কারখানার নিরাপত্তাঝুঁকি চিহ্নিত করা, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় গার্মেন্টস মালিকেরা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন। সংশ্লিষ্ট সব পক্ষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা এবং বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের উন্নয়ন ও সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: