শিরোনাম

South east bank ad

ডিসেম্বরেই চূড়ান্ত হচ্ছে কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান

 প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন   |   মন্ত্রী

ডিসেম্বরেই চূড়ান্ত হচ্ছে কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান
আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরিবেশের ভারসাম্য রক্ষা করে উপকূলীয় এলাকায় টেকসই পর্যটনশিল্প গড়ে তোলাই এ পরিকল্পনার মূল লক্ষ্য।

রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, উখিয়া, রামু ও টেকনাফসহ পুরো উপকূলীয় এলাকার পর্যটন উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকবে। সেন্টমার্টিন ও সোনাদিয়ায় নতুন স্থাপনা নির্মাণ নিষিদ্ধ রেখে পরিবেশবান্ধব পর্যটন কার্যক্রমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

মহেশখালীর মেগা প্রকল্পগুলোর সঙ্গে সমন্বয় রেখেই মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং পর্যটকদের আকর্ষণ করা সম্ভব হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জাজিরায় সংঘর্ষে দুজন নিহতের ঘটনা তদন্তাধীন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এ ছাড়া কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: