শিরোনাম

South east bank ad

মন্টেনিগ্রোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘নিশি’

 প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন   |   সোশ্যাল মিডিয়া

মন্টেনিগ্রোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘নিশি’

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশের চলচ্চিত্র নিশি দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনিগ্রোতে অনুষ্ঠিতব্য গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ১২তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।

১ থেকে ৩ আগস্ট মন্টেনিগ্রোর দুরমিতর ন্যাশনাল পার্ক-এর ব্ল্যাক লেক এলাকায় অনুষ্ঠিত হবে এ উৎসব। পরিবেশভিত্তিক চলচ্চিত্রের জন্য এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত ‘নিশি’ একটি চা-শ্রমিক পরিবারের কন্যাশিশুর শিক্ষা, পানির সংকট ও বাল্যবিয়ের ঝুঁকি নিয়ে নির্মিত। চলচ্চিত্রটির প্রযোজনা করেছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া।

পরিচালক গোলাম রাব্বানী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ‘নিশি’র যাত্রা বাংলাদেশের গল্পকে বিশ্বদর্শকের কাছে পৌঁছে দিচ্ছে এবং নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করছে। সিলেটের একটি চা-বাগানে শুটিং হওয়া ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে।

BBS cable ad