শিরোনাম

South east bank ad

মাতৃভাষা দিবসে প্রধান বিচারপতির শ্রদ্ধা

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন   |   বিচার বিভাগ

মাতৃভাষা দিবসে প্রধান বিচারপতির শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত জাতীয় শহীদ মিনারে তারা মহান ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় দেশের ভাষা আন্দোলনে শহীদদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

BBS cable ad