শিরোনাম

South east bank ad

স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন   |   বিচার বিভাগ

স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

অতিরিক্ত বিচারপতি থেকে হাইকোর্টের (স্থায়ী) বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন দেবাশীষ রায় চৌধুরী। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগ দান করেছেন।
এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে।

২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান দেবাশীষ রায় চৌধুরী।

ব্রিটেন থেকে আইনে ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী, ২০০৭ সালে হাইকোর্ট ও ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দেবাশীষ রায় চৌধুরী।

Start typing...
BBS cable ad