South east bank ad

সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন   |   বিজিবি

সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি
 

সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। 

শুক্রবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন ফাঁড়ির টহল দল এ অভিযান চালায়। 

বিজিবি জানায়, শুক্রবার কালাইরাগ, ডিবিরহাওর, লাফার্জ, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, দমদমিয়া, সংগ্রাম ও বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির টহল দল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ গরু, মহিষ, কম্বল, জিরা, চা-পাতা, প্রসাধনী সামগ্রী, বিস্কুট, টায়ার টিউব, চিনি ও জুস জব্দ করে। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে উদ্ধার করা হয় রসুন। জব্দকৃত পশু ও পণ্যের মূল্য ৪৫ লাখ ৮৭ হাজার ৯৬০ টাকা। 

এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কনেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে। 
BBS cable ad