South east bank ad

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন   |   বিজিবি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৫৬) নামে এক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে মোকামতলা বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে এক সহকর্মীর সঙ্গে ছুটিতে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম।
পথে তারা মোকামতলা বন্দরে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক রফিকুলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যর খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

BBS cable ad