শিরোনাম

South east bank ad

চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

 প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন   |   বিজিবি

চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন উপজেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম নগরে ছয় প্লাটুন ও জেলায় ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবেন।
আজ বৃহস্পতিবার বিকেল থেকে তাদের মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক কালের কণ্ঠকে বলেন, চট্টগ্রাম মহানগরে ছয় প্লাটুন ও জেলার বিভিন্ন উপজেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম নগর পুলিশের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
কেউ নাশকতার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
BBS cable ad