শিরোনাম

South east bank ad

উত্তরা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

 প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন   |   ডিবি

উত্তরা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
রাজধানীর উত্তরা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তরা বিভাগের একটি দল ওই বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় জ্যোতিকাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।
BBS cable ad

ডিবি এর আরও খবর: