শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় যা বলল ডিবি

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন   |   ডিবি

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় যা বলল ডিবি
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনটি মোটরসাইকেলে এসে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে ডিবি।

বুধবার দুপুরে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএল পেট্রল পাম্পের মালিকানার সঙ্গে যুক্ত তাসীন আক্তার হক। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন ও সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা সবাই এটা নিয়ে কাজ করছি।
অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছি। আমরা আশাবাদী, অচিরেই আসামিদের ধরতে পারব।’

ডিবির এ কর্মকর্তা আরো বলেন, ঢাকা মহানগরে সংঘটিত প্রায় সব ঘটনারই ডিবি সফলভাবে তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করেছে। সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাটিও উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
যেভাবে ছিনতাই–
এর আগে গত ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়িটির গতিরোধ করেন। একপর্যায়ে গাড়িতে ধাক্কা দিয়ে সেটি থামানোর পর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনতায় করে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় পেট্রল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলার এজাহারে ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে।
পেট্রল পাম্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, ডিএল পেট্রল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী, প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়া হতো।

শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা পরবর্তী কর্মদিবস রবিবার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়। ফলে রবিবার তুলনামূলক বেশি টাকা ব্যাংকে নেওয়া হয়। ওই দিনই ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
BBS cable ad

ডিবি এর আরও খবর: