অস্ত্রসহ আত্মসমর্পণের ফোন, ভাষানটেকে বাড়ি ঘিরে ডিবির অভিযান
রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই বাড়ির ভেতরে এক ব্যক্তির কাছে অস্ত্র রয়েছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে ডিবি।
শনিবার (২৯ আগস্ট) দুপুরের পর থেকে ভাষানটেকের ওই বাড়িটি ঘিরে রেখেছে ডিবির একটি দল।
নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, শনিবার ভাষানটেকের একটি বাড়ির ঠিকানা দিয়ে এক ব্যক্তি ডিবিকে ফোন করেন।
ফোনে তিনি বলেন, ‘আমার কাছে অস্ত্র রয়েছে। আমি আর অপরাধের পথে চলতে চাই না।
আমি ভালো হয়ে যাব। আপনারা এসে অস্ত্রসহকারে আমাকে নিয়ে যান।
আমি আত্মসমর্পণ করব।’