শিরোনাম

South east bank ad

রামদাসপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন   |   বিজিবি

রামদাসপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
 

চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্তে বিজিবির বাধায় পুশ ইন চেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে ৬ জনকে ভারতে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ। 

এরআগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ১৬ ব্যাটালিয়নের অধিনস্ত রামদাসপুর বিওপির ২১৬/এমপি সীমান্ত পিলার দিয়ে ১২ বিএসএফের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা রামদাস বিল দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা করে। এদের সকলেই পুরুষ ছিল। এসময় বিজিবি ঘটনাস্থলে পৌঁছালে তাদের ভারতের শূন্য লাইন দেখতে পায়।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন ১৬বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, পুশ-ইনকৃত ৬ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা প্রদানপূর্বক ভারতীয় ভুখণ্ডে পাঠানোর কার্যক্রম চালায় বিজিবি। ফলশ্রুতিতে রাত সাড়ে ৯টার দিকে বিএসএফ তাদের ভারতের অভন্তরে নিয়ে যায়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। 
BBS cable ad