শিরোনাম

South east bank ad

এআই প্রশিক্ষণে ১,৬০০ জন বাছাইয়ে পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন   |   সারাদেশ

এআই প্রশিক্ষণে ১,৬০০ জন বাছাইয়ে পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

মঙ্গলবার (২৮ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের এআই দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় একযোগে প্রশিক্ষণার্থী বাছাইয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৮৩ হাজার আবেদন থেকে যাচাই-বাছাই শেষে প্রায় ৫০ হাজার প্রার্থী এ পরীক্ষায় অংশ নেন।

প্রথম ধাপে প্রতি জেলা থেকে ২৫ জন করে মোট ১ হাজার ৬০০ জন প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে সম্পূর্ণ মেধার মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ২৯ জুলাই এবং ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে ৩০ জুলাই। আগামী ২ আগস্ট থেকে প্রশিক্ষণ শুরু হবে।

দুই বছর মেয়াদি এ প্রকল্পে মোট ১১ হাজার ২০০ জন যুব ও যুব নারীকে বেসিক ও অ্যাডভান্সড এআই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে চ্যাটজিপিটি, জেমিনি, মাইক্রোসফট কোপাইলট, ক্যানভাসহ বিভিন্ন আধুনিক এআই টুল ব্যবহারের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট তৈরি, ভিডিও নির্মাণ, ডেটা বিশ্লেষণ, অটোমেশন ও প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানের ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ থাকবে।





BBS cable ad

সারাদেশ এর আরও খবর: