শিরোনাম

South east bank ad

বিদেশে থাকা বাংলাদেশি শিক্ষক-গবেষকদের যুক্ত করবে ইউজিসি

 প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন   |   সারাদেশ

বিদেশে থাকা বাংলাদেশি শিক্ষক-গবেষকদের যুক্ত করবে ইউজিসি
বিদেশে কর্মরত বাংলাদেশি ও আন্তর্জাতিক শিক্ষক-গবেষকদের ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
বুধবার (২২ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বিডিরেন–ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস কোলাবোরেশন: পাথওয়ে টুয়ার্ডস গ্লোবাল নলেজ’ শীর্ষক আলোচনা সভায় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চগতির ইন্টারনেট, ক্যাম্পাসজুড়ে বিনামূল্যে ওয়াই-ফাই, স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল লাইব্রেরি এবং আন্তর্জাতিক গবেষণা ডাটাবেজে প্রবেশাধিকার সম্প্রসারণ করা হবে। ইউজিসি, বিডিরেন ও হিট প্রকল্পের যৌথ উদ্যোগে দেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়কে ধাপে ধাপে সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেমের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রান্তিক অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের ই-রিসোর্স ও গবেষণা সুবিধা পাবে এবং দেশের পাশাপাশি বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকরাও অনলাইনের মাধ্যমে পাঠদান, গবেষণা তত্ত্বাবধান ও একাডেমিক সহযোগিতায় যুক্ত হতে পারবেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: