শিরোনাম

South east bank ad

কক্সবাজারের টেকনাফে ১৫ লাখ টাকার ক্রিস্টাল মেথ মাদকসহ রোহিঙ্গা নারী আটক

 প্রকাশ: ১২ জুলাই ২০২১, ০৮:১৭ অপরাহ্ন   |   সারাদেশ

কক্সবাজারের টেকনাফে ১৫ লাখ টাকার ক্রিস্টাল মেথ মাদকসহ রোহিঙ্গা নারী আটক
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ ক্রিস্টাল মেথ মাদকসহ একজন রোহিঙ্গা নারীকে আটক করেছে।যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
গতকাল রোববার ১১ জুলাই ২০২১ইং তারিখ রাত অনুমানিক সাড়ে ৯টার সময় টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ অভিযানে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়ন পরিষদের নয়াপাড়া মোচনী রেজিঃ রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে আসামি জাহিদা বেগমকে (৪১), স্বামী : শফিউল্লাহ, গ্রাম : ব্লক আই, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার আটক করা হয়।
আসামি জাহিদা বেগমের কাছ থেকে  ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ মাদক পাওয়া যায়।যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এ সময় উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে এ মাদক জব্দ করা হয়। 
আটক করা আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
BBS cable ad

সারাদেশ এর আরও খবর: