শিরোনাম

South east bank ad

এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণের সুযোগ নিশ্চিত করা হবে: গৃহায়নমন্ত্রী

 প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন   |   মন্ত্রী

এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণের সুযোগ নিশ্চিত করা হবে: গৃহায়নমন্ত্রী
বুধবার (১০ জুন)  গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, মানুষ যাতে এক বছরের মধ্যে ঝিলমিল আবাসিক প্রকল্পে বাড়ি নির্মাণ করতে পারেন, সেই সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

আজ কেরানীগঞ্জে রাজউক বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে প্রকল্পটির প্রত্যাশিত অগ্রগতি হয়নি। বর্তমানে প্রকল্প এলাকায় থানা, স্কুল, হাসপাতাল ও ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) সেন্টারের নির্মাণকাজ চলমান রয়েছে। পাশাপাশি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কাজও দ্রুত শুরু হবে। নিরাপত্তা ও আধুনিক নগর সুবিধা নিশ্চিত করতে স্ট্রিট লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে বলেও তিনি জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাকারিয়া তাহের বলেন, ঝিলমিল প্রকল্প এলাকায় থানা স্থাপনের কাজ এগিয়ে চলছে এবং এরই মধ্যে স্থানীয় থানার পাঁচটি টহল টিম এলাকায় দায়িত্ব পালন করছে।

পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী নির্মাণাধীন স্কুল, হাসপাতাল ও থানা ভবন পরিদর্শন করেন। প্রকল্পের সাইট অফিসে প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন এবং ঝিলমিল সোসাইটির কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন সোসাইটির পক্ষ থেকে বক্তব্য দেন। এছাড়া রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্লট বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: