শিরোনাম

South east bank ad

কঠোর বিধি-নিষেধের মধ্যে পোশাক কারখানা বন্ধ রাখা : আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিজিএমইএ

 প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ০৮:৪৭ অপরাহ্ন   |   সারাদেশ

কঠোর বিধি-নিষেধের মধ্যে পোশাক কারখানা বন্ধ রাখা : আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিজিএমইএ
ঈদের পরে কঠোর বিধি-নিষেধের মধ্যে পোশাক কারখানা বন্ধ রাখা হবে কি-না তা আলোচনা করে সিদ্ধান্ত নেবে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ)। কোরবানির ঈদের পর ২৩ থেকে ৫ জুলাই সবধরনের কল-কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়ে সরকার।

সরকারের এমন ঘোষণায় পোশাক কারখানা কীভাবে চলবে বা বন্ধ রাখা হবে কি-না তা আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিজিএমইএ। মঙ্গলবার (১৩ জুলাই) বিজিএমইএর সহ-সভাপতি শহীদুল্লাহ্ আজিম এ কথা বলেছেন।

এদিকে, বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত বিষয়ক পরামর্শ পরিষদের দশম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভা শেষে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ব্রিফিং করবেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: