শিরোনাম

South east bank ad

এক্স আইডি ‘হ্যাকের’ ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, যা বললেন জামায়াত আমির

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন   |   ডিবি

এক্স আইডি ‘হ্যাকের’ ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, যা বললেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রগ্রামার (আইসিটি শাখা) মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেছেন জামায়াত আমির।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ভেরিফায়েড এক্স আইডি (টুইটার), যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে আটক হয়েছে। আমি আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন।

idতিনি আরো লেখেন, ‘দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে। আশা করি, এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম, আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য।

BBS cable ad