কক্সবাজারে ভোটগ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ব্রিফিং
গতকাল ০৩/০২/২০২৬ খ্রি. তারিখে উপজেলা নির্বাচন অফিস, উখিয়া, কক্সবাজার-এর উদ্যোগে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আঃ মান্নান, জেলা প্রশাসক, কক্সবাজার ও রিটার্নিং অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ.এন.এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার জেলা মহোদয়।
ব্রিফিং সেশনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আচরণবিধি, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
ব্রিফিং সেশন শেষে উখিয়া উপজেলাধীন কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়।


