সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা
সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড পদ থেকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন পেতে যাচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫৫ কর্মকর্তা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫৫ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
এ কর্মকর্তারা দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
এখন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাদের সিনিয়র সহকারী কমিশনার পদে পদায়ন করে আদেশ জারি করা হবে।


