শিরোনাম

South east bank ad

দেশজুড়ে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে পুলিশ প্রস্তুত: আইজিপি

 প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন   |   আইজিপি

দেশজুড়ে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে পুলিশ প্রস্তুত: আইজিপি

কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সোমবার (২২ জুন) প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকাসহ সারা দেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জননিরাপত্তা ও জানমালের সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
যেকোনো নাশকতামূলক বা আইনবিরোধী কার্যক্রম প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে।’

রোববার (২১ জুন) রাতে পুলিশ প্রধান (আইজিপি) মো. আলী হোসেন ফকির বাংলানিউজকে এ কথা বলেন।

আইজিপি আলী হোসেন ফকির বলেন, ঢাকাসহ জেলা পর্যায়ে পুলিশের তৎপরতার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।
এছাড়া বাড়তি পুলিশ মোতায়েন, চেকপোস্ট স্থাপন, তল্লাশি কার্যক্রম এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ঝটিকা মিছিল প্রতিরোধে অভিযান চালানো হচ্ছে এবং মিছিল থেকে তাৎক্ষণিকভাবে অনেককে আটক করা হয়েছে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতার প্রতিরোধে ১৮ হাজার পুলিশ কাজ করছে।

.
BBS cable ad

আইজিপি এর আরও খবর: