তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪৯
রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা বিভিন্ন অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৮ জুন) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. সালাউদ্দিন (৪০), মো. ফরিদ (৩৩), মো. আল আমিন (৩২), মো. জাহিদুল ইসলাম, আবুল কালাম (৩০), মো. ওমর ফারুক ফয়সাল (২৪), মো. রমজান আলী (২২), মো. হানিফ (১৯), মিজু (৬৩), নুর ইসলাম (২৪), মো. মোমিন সিকদার (২৬), মো. মঞ্জু (৩০), মো. রিয়াদ (২২), মো. আবির (২৬), মো. ইয়াছিন হাওলাদার আলিফ (২১), মো. রুবেল (৩৬), মো. আকিকুল ইসলাম (২০), মো. কামরুল ইসলাম জীবন (২৫), মো. নয়ন (৩২), মো. ফজলে রাজি (২২), মো. আবু রায়হান (১৯), মো. মিন্টু (১৮), মো. আবুল হাসেম (২৬), মোছা. হোসনা (৪০), মো. ইয়াকুব আলী (৩০), মো. মুনতাজ মিয়া (২২), শাহজালাল সজিব (২৪), পল্লব সরকার (২১), মো. কামরুল ইসলাম (২৩), মো. নাইম ইসলাম (২৮), জিএম তারিকুল ইসলাম (৪০), মো. সোহাগ (৩০), মো. সাব্বির (২৩), মো. শহিদুল ইসলাম (৩৮), মো. খলিল (১৯), ফয়সাল সাত্তার (২৫), মো. তারেক (২৫), মো. সাইফুল ইসলাম (২২), মো. সুমন মিয়া (৩৮), মো. সুমন (৪০), মো. শাকিল (২৪), মো. তাহের (৪৮), মো. শরীফ মন্ডল (২৪), শাহিন আলম (১৯), শামসুজ্জামান (৫১), রাজু আহম্মেদ (২৯), আফিয়া কনক (৪৫) ও শফিকুল ইসলাম স্বপন।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানার ৮ জন, শেরেবাংলা নগর থানার ৫ জন, মোহাম্মদপুর থানার ১৮ জন, আদাবর থানার ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৭ জন এবং হাতিরঝিল থানার ৯ জন রয়েছেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।


