শিরোনাম

South east bank ad

নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুই জনের কারাদণ্ড

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন   |   অন্যান্য

নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুই জনের কারাদণ্ড
নোয়াখালী জেলার সদর উপজেলায় মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন করে জনশান্তি বিনষ্টের দায়ে দুই জনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমির নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে দত্তেরহাট পানির ট্যাংক ও সোনাপুর বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার ডেমা এলাকার মো. তুহিন (৪৫) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রামপুর এলাকার মো. রুবেল মিয়া (২৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমির নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে দত্তেরহাট পানির ট্যাংক ও সোনাপুর বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০টাকা করে জরিমানা করেন।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
BBS cable ad

অন্যান্য এর আরও খবর: