শিরোনাম

South east bank ad

কক্সবাজারকে আরও পরিষ্কার রাখতে ডিসিদের নির্দেশ পর্যটন মন্ত্রী

 প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন   |   মন্ত্রী

কক্সবাজারকে আরও পরিষ্কার রাখতে ডিসিদের নির্দেশ পর্যটন মন্ত্রী

 
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। মন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের সম্মেলনে মূল আলোচনার বিষয় ছিল বাংলাদেশের পর্যটন শিল্প। দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে থাকা পর্যটন স্থানগুলো সংস্কার এবং নতুন পর্যটকদের আকর্ষণ করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আজ (সোমবার) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বিশেষ করে মনপুরা এবং নেত্রকোণার মতো জায়গাগুলোতে পর্যটন সুবিধা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এভাবে চার-পাঁচটা জেলার কথা এসেছে। পর্যটনটা যদি সুন্দর করে গড়ে তোলা হয় তবে অনেক দর্শণার্থী আসবে। দেশকেও মানুষ জানবে-চিনবে।

সেন্টমার্টিন নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেন্টমার্টিনে বছরের কিছু সময় বন্ধ থাকার বিষয়টি নিয়ে আজকে আলোচনা হয়নি, কিন্তু আমরা ওটি নিয়ে চিন্তা করছি। 

বিগত সময়ে পর্যটনের কোনো কাজই হয়নি দাবি করে মন্ত্রী বলেন, সবচেয়ে রুগ্ন অবস্থায় আছে পর্যটনটা। আমরা চাচ্ছি একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য। বেসরকারিভাবেও কেউ যদি আগ্রহী থাকে আমাদের সহযোগিতা করতে পারে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: