খাল খননে কমবে বন্যা-খরা: ত্রাণমন্ত্রী দুলু
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, খাল পুনঃখনন গ্রামীণ জনপদে নতুন আশার সঞ্চার করেছে। খালের পানি ব্যবহার করে শুষ্ক মৌসুমে কৃষিকাজ ও মাছ চাষের পাশাপাশি খালপাড়ে বৃক্ষরোপণ করা সম্ভব হবে। একই সঙ্গে পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতাও দূর হবে।
বুধবার (২৪ জুন) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চন্দ্রখালী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “খাল কাটা হলে সাড়া, দূর হবে বন্যা-খরা।” তিনি জানান, খাল পুনঃখনন কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ উদ্যোগের সফলতার ইঙ্গিত বহন করে।
এর আগে তিনি শিবালয় উপজেলার কোনাবাড়ি খাল খনন কাজ পরিদর্শন এবং খালপাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, এস এ জিন্নাহ কবীর এমপি, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


