শিরোনাম

South east bank ad

জবিতে সাংস্কৃতিক চর্চা ও লাইব্রেরি উন্নয়নে সহায়তার আশ্বাস

 প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন   |   মন্ত্রী

জবিতে সাংস্কৃতিক চর্চা ও লাইব্রেরি উন্নয়নে সহায়তার আশ্বাস

জবিতে সাংস্কৃতিক চর্চা ও লাইব্রেরি উন্নয়নে সহায়তার আশ্বাস

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিস্তার এবং কেন্দ্রীয় লাইব্রেরির উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ আর্থিক ও অবকাঠামোগত সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বুধবার (২৪ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংস্কৃতি একটি জাতির আত্মা। দেশের হাজার বছরের ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে হবে এবং তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধ ও জাতীয় ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত হতে হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের নৃ-তাত্ত্বিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য দেশের অন্যতম শক্তি। ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ নীতিকে ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে।

তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের কথা স্মরণ করে বলেন, তাদের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মকে মানবতা, ন্যায়বিচার ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অনিমা রায়ের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, বাংলা একাডেমির মহাপরিচালক, বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে মন্ত্রী শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: