South east bank ad

ব্রিটিশ কাউন্সিলের কালচারাল প্রোটেকশন ফান্ডে আবেদন শুরু

 প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন   |   মন্ত্রী

ব্রিটিশ কাউন্সিলের কালচারাল প্রোটেকশন ফান্ডে আবেদন শুরু

বুধবার (১ জুলাই) জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ঝুঁকিতে থাকা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ব্রিটিশ কাউন্সিলের কালচারাল প্রোটেকশন ফান্ড (সিপিএফ) ২০২৬-এর আবেদন শুরু হয়েছে। এ তহবিলের আওতায় বাংলাদেশসহ ১৭টি দেশের যোগ্য প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫ লাখ পাউন্ড পর্যন্ত অনুদানের জন্য আবেদন করতে পারবে।

আজ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) জমা দেওয়ার শেষ সময় ২০ জুলাই ২০২৬। আবেদনকারীদের সহায়তায় ১ জুলাই একটি অনলাইন তথ্যসভাও আয়োজন করা হবে।

বাংলাদেশে এ তহবিলের সহায়তায় বরেন্দ্র গবেষণা জাদুঘরের সংগ্রহশালা আধুনিকীকরণ এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে স্থানীয় সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, নতুন অর্থায়নের মাধ্যমে ঝুঁকিতে থাকা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং স্থানীয় বিশেষজ্ঞদের দক্ষতা উন্নয়নে আরও সুযোগ সৃষ্টি হবে।

BBS cable ad