শিরোনাম

South east bank ad

সবুজ অর্থনীতি গড়তে আঞ্চলিক সহযোগিতার আহ্বান

 প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন   |   মন্ত্রী

সবুজ অর্থনীতি গড়তে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
বুধবার (১ জুলাই) থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ফর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের (UNESCAP) ৯ম কমিটি অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অধিবেশনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জলবায়ু সহনশীল সবুজ অর্থনীতি ও টেকসই বায়োইকোনমি গড়ে তুলতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে সুদৃঢ় আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

 মন্ত্রী বলেন, বৈশ্বিক বায়োইকোনমির সম্ভাবনা দ্রুত বাড়লেও এর সুফল কৃষক, জেলে, নারী ও জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ নিয়মিত বন্যা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা ও তাপদাহের মতো সংকটের মুখোমুখি হচ্ছে।

একই সফরে বাংলাদেশ সরকার, UNESCAP, FAO, ADPC ও UNEP-এর যৌথ আয়োজিত এক আলোচনায় তিনি দেশের পাটভিত্তিক পরিবেশবান্ধব ‘সোনালী ব্যাগ’, বায়োগ্যাস, উন্নত চুল্লি, সৌরবিদ্যুৎ এবং সুন্দরবনকেন্দ্রিক ব্লু-বায়োইকোনমি উদ্যোগের কথা তুলে ধরেন। এছাড়া আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ সরকারের বিভিন্ন পরিবেশবান্ধব কর্মসূচির কথাও উল্লেখ করেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: