আইআরসির সহযোগিতা সম্প্রসারণে আহ্বান জানালেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকায় মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপির সঙ্গে International Rescue Committee (IRC)-এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টর (এশিয়া) হাসিনা রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সামাজিক নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, জরুরি স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী মহান মুক্তিযুদ্ধসহ দীর্ঘদিনের সহযোগিতার জন্য আইআরসিকে ধন্যবাদ জানিয়ে শুধু দক্ষিণাঞ্চল নয়, সারা দেশে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান। তিনি নারীদের Care Economy-তে অংশগ্রহণ বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রমে আইআরসির সহযোগিতাও কামনা করেন।
আইআরসির ডেপুটি রিজিওনাল ডিরেক্টর হাসিনা রহমান বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রশংসা করে নারী ও শিশুদের প্রশিক্ষণে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্যও আইআরসির সহায়তা কার্যক্রমের কথা তুলে ধরেন।


