শিরোনাম

South east bank ad

জুলাই অভ্যুত্থান রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার: পানিসম্পদমন্ত্রী

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন   |   মন্ত্রী

জুলাই অভ্যুত্থান রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার: পানিসম্পদমন্ত্রী
মঙ্গলবার (৪ আগস্ট) পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই অভ্যুত্থান কেবল রাজনৈতিক পরিবর্তনের ঘটনা নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি অঙ্গীকার। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের প্রতিশ্রুতি দিয়ে আসছেন।

আজ বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজনে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের জাতীয় জীবনে জুলাই অভ্যুত্থানের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম চলেছে এবং বিদেশে অবস্থান করেও তারেক রহমান জাতীয় ঐক্য গড়ে তুলতে নেতৃত্ব দিয়েছেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় লক্ষ্মীপুরে বিজয়, সজীব ও সাব্বিরসহ আটজন নিহত হন। তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জুলাই শহীদদের পরিবারের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূইয়া বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি বলেন, ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক, রিকশাচালকসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আন্দোলন সফল হয়েছিল।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: