শিরোনাম

South east bank ad

ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন

 প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন   |   মন্ত্রী

ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন
বুধবার (১ অক্টোবর) ভোলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

স্থানীয় যুবসমাজকে প্রশিক্ষণ ও কর্মমুখী কার্যক্রমের মাধ্যমে দক্ষ করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে এ বায়োগ্যাস পল্লী স্থাপন করা হয়েছে।

উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির সঙ্গে যুবসমাজকে সম্পৃক্ত করে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

তিনি বলেন, স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা তৈরি ও যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

বায়োগ্যাস পল্লীর মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এতে জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সুরক্ষাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেনসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: