শিরোনাম

South east bank ad

ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন   |   পুলিশ

ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম শহীদ নামের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শহিদুল ইসলাম পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

তিনি জানান, গভীর রাতে পীরগঞ্জ থানার একদল পুলিশ সদস্য ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযানে যান। সেখানে এক আসামিকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তোলার সময় শহিদুল ইসলাম হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পরই তার মৃত্যু হয়।

BBS cable ad