শিরোনাম

South east bank ad

মাদক কেলেঙ্করি, দাউদকান্দির ওসিকে প্রত্যাহার

 প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন   |   পুলিশ

মাদক কেলেঙ্করি, দাউদকান্দির ওসিকে প্রত্যাহার

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ওসি এম. এ বারীকে স্ট্যান্ড রিলিজ করে কুমিল্লা পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

বুধবার (১ জুলাই) তিনি ওসি (তদন্ত) শামসুজ্জামানের নিকট দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যান। তবে এ বিষয়ে স্ট্যান্ড রিলিজ হওয়া তার সঙ্গে কথা বলতে কল করলেও তিনি ফোন ধরেননি।

জানা গেছে, সর্বশেষ ১৬০ কেজি গাঁজা উদ্ধার এবং তা নিয়ে ওঠা অভিযোগের ঘটনায় দেওয়া ওসি মোহাম্মদ আব্দুল বারীর একটি বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয়। জাতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এসআই ইমাম একটা ডাকাত।
তার এই কাজটা ঠিক হয়নি। ১০০ কেজি দিয়ে মামলা করে বাকিটা এদিক-সেদিক করলে আমি কিছুই বলতাম না। এখন তার বিরুদ্ধে সংবাদ হলে আমার কিছু বলার নেই।’

ওসির এই বক্তব্য প্রকাশের পর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর জবাবদিহিতা, আলামত জব্দের প্রক্রিয়া এবং পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।

এর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়িত্ব পালনকালে ওসি বারীকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও সমালোচনা জাতীয় গণমাধ্যমে উঠে আসে। এছাড়া সম্প্রতি দাউদকান্দিতে আন্দোলনকারীদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি আবারও সমালোচনার মুখে পড়েন।

BBS cable ad