শিরোনাম

South east bank ad

মিরপুরে ৯ স্পটে অভিযান, শতাধিক মামলা

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

মিরপুরে ৯ স্পটে অভিযান, শতাধিক মামলা
রাজধানীর মিরপুরে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ৯টি স্পটে বিশেষ ট্রাফিক অভিযান চালানো হয়েছে। অভিযানে সকাল সাড়ে ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০২টি মামলা এবং ৭১টি ব্যাটারিচালিত রিকশা ডাম্পিং করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে ব্যাটারিচালিত ও অননুমোদিত অটোরিকশা নিয়ন্ত্রণ, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, মেয়াদোত্তীর্ণ বা ত্রুটিপূর্ণ কাগজপত্র, ভুল জায়গায় পার্কিংসহ বিভিন্ন অপরাধে ব্যবস্থা নেওয়া হয়।
 

এর মধ্যে মাথায় না পরে হাতে হেলমেট রেখে মোটরসাইকেল চালানোর অপরাধে মো. আনামুল হক বিজয় নামে এক চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার বাংলানিউজকে বলেন, অভিযানটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।
মিরপুর ১০ নম্বর মোড়কে যানজটমুক্ত রাখতে অটোরিকশা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, হাইড্রোলিক হর্ন, কালো ধোঁয়া, উল্টো পথে চলাচল, ফিটনেসবিহীন ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, শব্দদূষণ ও ভুল জায়গায় পার্কিংসহ বিভিন্ন অপরাধে মামলা দেওয়া হচ্ছে।

মিরপুর ও সংলগ্ন এলাকার যাত্রী ও চালকদের ট্রাফিক আইন মেনে চলা এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।...
BBS cable ad