শিরোনাম

South east bank ad

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৯

 প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন   |   পুলিশ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬৪টি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় রমনা বিভাগ কর্তৃক ২২ জন, লালবাগ বিভাগ ২২, ওয়ারী বিভাগ ৩৯, মতিঝিল বিভাগ ৬৬, তেজগাঁও বিভাগ ৬২, মিরপুর বিভাগ ১৪৪, গুলশান বিভাগ ৩৫ ও উত্তরা বিভাগ ৩৯ জন, ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ২ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া অভিযানে ৮২২ পিস ইয়াবা, ১৯ কেজি ১৮৫ গ্রাম গাঁজা, ৮৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

BBS cable ad