South east bank ad

রাতের আঁধারে থানা ছাড়লেন যুবলীগ নেত্রীকে বাসায় ডাকা সেই ওসি

 প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন   |   পুলিশ

রাতের আঁধারে থানা ছাড়লেন যুবলীগ নেত্রীকে বাসায় ডাকা সেই ওসি
স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে রাতের আঁধারেই থানা ছেড়ে গেছেন ফেনীর দাগনভূঞা থানার প্রত্যাহার হওয়া ওসি ফয়জুল আজিম নোমান। যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রত্যাহারের চার দিন পর শনিবার (২৮ নভেম্বর) ভোরে তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) রাত পর্যন্ত থানা না ছাড়ায় এলাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বুধবার ওসিকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব বুঝিয়ে দেওয়া ও প্রস্তুতির কারণে পুলিশ লাইনসে সংযুক্ত হতে বিলম্ব হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।
দাগনভূঞা থানায় নতুন ওসি পদায়ন না হওয়া পর্যন্ত ওসি তদন্ত ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করবেন।

ফেরদৌসি বেগম জানান, শনিবার সকাল থেকে তিনি থানার দায়িত্ব বুঝে নিয়েছেন। দায়িত্ব পালনকালে দালাল ও মামলা বাণিজ্যে জড়িতদের কোনো সুযোগ দেওয়া হবে না। সেবাপ্রার্থীরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ নজর রাখা হবে।

এর আগে, যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর একটি অডিও ভাইরাল হয়। অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে দ্রুত যুবলীগ নেত্রীকে নিজের বাংলোতে আসতে বলেন ওসি ফয়জুল আজিম নোমান। তিনি বলেন, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’

কোনো সমস্যা হবে কি না, যুবলীগ নেত্রী জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।
’ এ সময় যুবলীগ নেত্রী ওসিকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন। এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও তাকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও দুজনের কথোপকথন শোনা যায় অডিওতে।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: