শিরোনাম

South east bank ad

ছাত্রলীগকে নিষিদ্ধের কারণ জানালেন প্রেস সচিব

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন   |   সচিব

ছাত্রলীগকে নিষিদ্ধের কারণ জানালেন প্রেস সচিব

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ছাত্রলীগ অনিরাপদ পরিবেশ তৈরি করেছিল। এ জন্যই তাদের নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে। শিক্ষার্থীরা যেন লেখাপড়ায় মনোযোগী হতে পারে। ক‍্যাম্পাসগুলোকে কোনো ধরনের সন্ত্রাসের আখড়া করা যাবে না। নতুন বাংলাদেশ গড়তে যেন শিক্ষার্থীরা নিরাপদ ক‍্যাম্পাসে থেকে উদ্ধুদ্ধ হয়।

তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্রদের আন্দোলনের বিপক্ষে ছিল ছাত্রলীগ। ফ‍্যাসিবাদের বয়ান তৈরি করেছে তারা। পুরো জাতিকে জিম্মি করে রেখেছিল তারা। চাকরির ক্ষেত্রে বৈষম‍্য তৈরি করে রেখেছিল। সাধারণ ছেলে-মেয়েদের চাকরি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে রাখে। বাংলাদেশকে নিরাপদ করতে হলে শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে। শিক্ষাঙ্গনে সন্ত্রাস দূর করতে হবে।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। গত ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

BBS cable ad

সচিব এর আরও খবর: